ব্যবহার নির্দেশিকা (How to Use)

Steadfast Easy Booking Tool ব্যবহার করে আপনি খুব দ্রুত এবং সহজে আপনার পার্সেল বুকিং করতে পারবেন। নিচে সঠিক ফরম্যাট এবং ব্যবহারের নিয়মগুলো দেওয়া হলো:

📝 সঠিক মেসেজ ফরম্যাট (সিরিয়াল খেয়াল করুন)

টুলটি সঠিকভাবে ডেটা রিড করার জন্য মেসেজটি নিচের সিরিয়ালে লেখার চেষ্টা করুন:

১ম লাইন: কাস্টমারের নাম
২য় লাইন: বিস্তারিত ঠিকানা (থানা ও জেলাসহ)
৩য় লাইন: কাস্টমারের ফোন নম্বর
৪র্থ লাইন: COD টাকার পরিমাণ (যেমন: 500)

*বি:দ্র: সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে সিরিয়াল একটু ওলটপালট হলেও সমস্যা নেই, তবে বাল্ক এন্ট্রিতে অবশ্যই এই সিরিয়াল ফলো করতে হবে। ঠিকানা কয়েক লাইনে থাকলে এক লাইনে নিতে হবে। এবং ফোন নম্বরটি অবশ্যই ১১ ডিজিটের হতে হবে।

সিঙ্গেল এন্ট্রি টুল (Single Entry)

ধাপ ১: সেটিংস থেকে API Key সেটআপ করুন।
ধাপ ২: উপরের ফরম্যাট অনুযায়ী মেসেজটি বড় বক্সে পেস্ট করুন।
ধাপ ৩: মেসেজ প্রসেস করুন বাটনে ক্লিক করুন। এটি করার সাথে সাথে নিচের ফরমের ঘরগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে।
ধাপ ৪: তথ্যগুলো একবার চেক করে বুকিং কনফার্ম বাটনে ক্লিক করুন। বুকিং হয়ে গেলে নিচে Parcel ID দেখতে পাবেন। এছাড়াও raw response থেকে কি কি তথ্য এন্ট্রি হয়েছে বিস্তারিত দেখা যাবে।

বাল্ক এন্ট্রি টুল (Bulk Entry)

ধাপ ১: বাল্ক এন্ট্রি পেজে গিয়ে একই ফরম্যাটে অনেকগুলো মেসেজ লিখুন।
ধাপ ২: প্রতিটি আলাদা কাস্টমারের তথ্যের মাঝে --- (তিনটি ড্যাশ) ব্যবহার করুন।
যায়েদ
রোড-১, মিরপুর-১০, ঢাকা
01700000000
500
---
আব্দুর রহিম
নিউমার্কেট, যশোর
01800000000
1000
ধাপ ৩: ডেটা এক্সট্র্যাক্ট করুন বাটনে চাপ দিলে সবগুলো অর্ডার তালিকায় চলে আসবে। এরপর সব পার্সেলের তথ্য একবার ভালোভাবে দেখে নিন।
ধাপ ৪:এরপর কোনো নোট লেখার থাকলে নিচের ঘরে লিখুন। সবশেষে সবগুলো একসাথে বুকিং দিন বাটনে ক্লিক করুন।
💡 বিশেষ সুবিধা: